1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: জনগণ চাদাবাঁজদের লাল কার্ড দেখাবে - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫: জনগণ চাদাবাঁজদের লাল কার্ড দেখাবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপিসহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, “নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল তিনটায় কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া হাজী নাসিরুদ্দিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম সিরাজুল মামুন বলেন, “সাধারণ মানুষ দীর্ঘদিনের শোষণ ও নির্যাতন থেকে মুক্তি চায়। নির্বাচনের দিন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চাঁদাবাজ, সন্ত্রাসীসহ সব অপশক্তিকে মাঠ থেকে বিদায় করবে।”

সমাজ সংস্কারে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ইসলামে সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব শুধু পুরুষের নয়—নারী-পুরুষ উভয়ের ওপর সমানভাবে অর্পিত হয়েছে। নারীরা সচেতন হলে সমাজ থেকে অন্যায় দূর করা সহজ হয়।”

তিনি নারীদের উদ্দেশে আরও বলেন, “আপনারা আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশীদের কাছে এই বার্তা পৌঁছে দিন এবং একটি শান্তিময়, চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সৎ প্রার্থীর পক্ষে কাজ করুন।”
মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ।

সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জামায়াতের মহানগর জয়েন্ট সেক্রেটারি এইচ এম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট