1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪: কাশিপুরে শাহ আলমের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ-৪: কাশিপুরে শাহ আলমের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেছেন, “আমি প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকেন এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেন।”

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ফতুল্লার কাশিপুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “আপনারা আমাকে ভালো জানেন, এই বিশ্বাস আমার আছে। সে কারণেই যেখানে যাচ্ছি, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সহযোগিতা করছে। আমি স্বতন্ত্র প্রার্থী; স্বতন্ত্র মানেই আমি সব দলের প্রার্থী, সর্বদলীয় প্রার্থী, জনগণের প্রার্থী ও এলাকাবাসীর প্রার্থী।”

তিনি আরও বলেন, “আমার প্রতীক হরিণ। যদি নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সরকার ও প্রশাসন সুষ্ঠুভাবে ভোটের ব্যবস্থা করে—যাতে যার ভোট সে দিতে পারে—তাহলে আগামী ১২ তারিখ জনগণ স্বতন্ত্র ও জনগণের প্রার্থী হিসেবে হরিণ মার্কায় ভোট দেবে। আমি প্রত্যাশা করি সবার সহযোগিতায় বিপুল ভোটে নির্বাচিত হবো।”

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। কাকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব—সেই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। আমি তোমাদের কাছে একবার সুযোগ চাই। তোমাদের সঙ্গে নিয়েই দেশ গড়বো, ইনশাআল্লাহ।”

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে শাহ আলম বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা আছে। তবে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে তা তৈরি করা সম্ভব। এখনো অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু কেউ দেখাতে পারবে না যে হরিণ মার্কার প্রার্থী বা সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা আইন ও নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবরসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট