1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাসেমীর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাসেমীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি নেতা ও মডেল ডি গ্রুপের পরিচালক মাসুদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।

শনিবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে মডেল ডি গ্রুপের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মুফতি মনির হোসেন কাসেমী মাসুদুজ্জামানকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাসুদুজ্জামানের সহযোগিতা কামনা করেন মুফতি মনির হোসেন কাসেমী। বিশেষ করে তল্লা এলাকায় তার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের প্রতিটি আসনে দলের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে।“

মনির হোসেন কাসেমীও এ মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, “দলীয় আদর্শ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উল্লেখ্য, মাসুদুজ্জামান তল্লা এলাকার সন্তান হওয়ায় ওই এলাকায় তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক ও ভোটার রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভুইয়া, বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিক ১২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নাসিক ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন , কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি মনির, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট