1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন কুমিল্লা অঞ্চলের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রুগুরামপুর এলাকার জলিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কামতাল বাশার পেপার মিলের সামনে ঢাকাগামী যাত্রীবাহী এশিয়া এয়ারকন পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-১৯৭৬) তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা বিল্লাল হোসেনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মো. সোহাগ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মো. সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবাধে গাঁজা সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট