1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রতি ইউনিয়নে গার্লস স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র করার প্রতিশ্রুতি মোহাম্মদ আলীর - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতি ইউনিয়নে গার্লস স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র করার প্রতিশ্রুতি মোহাম্মদ আলীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সংসদ সদস্য নির্বাচিত হলে প্রতি ইউনিয়নে বালিকা বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান মোহাম্মদ আলী।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ইউনাইটেড ক্লাবে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে স্থানীয় তরুণ, নারী ও বয়োবৃদ্ধরা তাদের প্রত্যাশা ও স্থানীয় সংকটের কথা তুলে ধরেন।

স্থানীয়রা মোহাম্মদ আলীর কাছে শিল্পাঞ্চল ফতুল্লার অবকাঠামোগত উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দূর করতে কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি তুলে ধরেন।

মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা। এলাকার জনগণের কাছেও আমার প্রত্যাশা আছে। আমি ডিএনডির জলাবদ্ধতাসহ সকল সমস্যার কথা জানি। আমাকে সংসদ সদস্য বানালে তাই এসব সমস্যা সমাধান আমার পক্ষে সহজ হবে।”

এ সময় তিনি ফতুল্লা অঞ্চলের প্রতিটি ইউনিয়নে বালিকা বিদ্যালয় ও ৫০ শয্যার স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন।

প্রয়োজনে সরকারি সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেও জানান।

১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক আলী এবার হাতি প্রতীকে লড়ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট