1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনগণ পাশে থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত-কালাম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার

জনগণ পাশে থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত-কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ আমাকে বারবার সংসদে পাঠিয়েছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণ পাশে থাকলে বিজয় সুনিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন আবুল কালাম।

সকাল থেকেই কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ শুরু করেন তিনি। কলাগাছিয়া ফরাজিকান্দা সেতু সামনে থেকে উপজেলা সড়ক, চূনাভুড়া, কলাগাছিয়া বাজার, সাবদী ও কল্যান্দি এলাকায় গণসংযোগ করেন আবুল কালাম। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক স্থানে ভোটাররা ফুল দিয়ে ও হাত নেড়ে আবুল কালামকে শুভেচ্ছা জানান। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ মহানগর ও বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট