1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশিপুর থেকে যুবলীগ নেতা রহিম দেওয়ান আটক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিপুর থেকে যুবলীগ নেতা রহিম দেওয়ান আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকা থেকে যুবলীগ নেতা আব্দুর রহিম দেওয়ান (৪০) কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আটক রহিম দেওয়ান কাশিপুর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি মৃত নান্নু দেওয়ানের ছেলে এবং দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রহিম দেওয়ানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। এছাড়া পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের বিষয়ে গতকাল রহিম দেওয়ান ও তার পরিবারের কয়েকজন সদস্য থানায় উপস্থিত হন। এ সময় কে বা কার মাধ্যমে পুলিশ জানতে পারে যে রহিম দেওয়ান বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি। এরপরই পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বৈষম্যবিরোধী একটি মামলায় রহিম দেওয়ান এজাহারভুক্ত ৩১ নম্বর আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজই আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট