1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না- পীর সাহেব চরমোনাই - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না- পীর সাহেব চরমোনাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে বাংলাদেশের ইতিহাসে মানুষ প্রকৃত দেখতে পারে নাই। এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তানকে হারিয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা, আমরা এগুলোর বাস্তবায়ন দেখি নাই। স্বাধীনতার সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিশেষ করে আল্লাহর খাস মেহেরবানীতে আমরা চেষ্টা করেছিলাম।

চেয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে ইসলামপ্রিয়, শান্তিপ্রিয় মানুষের কাছে পাঠাবো। যাতে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে তাদের সমর্থন দিতে সক্ষম হয়। কিন্তু স্বার্থান্বেসী মহল বা দল ইসলামের পক্ষে বাক্সটাকে ব্ল্যাকমেইল করে, ছিনিয়ে নিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখল। ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিল। ১১ দলীয় সমঝোতা যেই নীতি ও আদর্শের ভিত্তিতে হয়েছিল সেটা ব্যর্থ হলো।

(শুক্রবার) ২৩ জানুয়ারি বিকাল ৩টায় কাঁচপুর বালুর মাঠে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা আহবায়ক মাও. দ্বীন ইসলামের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফরত সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, মুফতি হাবিবুল্লাহ মেছবাহ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, সোনারগাঁ থানার আহবায়ক ফারুক আহমাদ মুন্সী, সিদ্ধিরগঞ্জের আহবায়ক সোহেল প্রধান প্রমুখ।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, যারা নিজেদের সাথীদের সাথে প্রতারণা করতে পারে তারা দেশবাসীর সাথেও প্রতারণা করবে এটাই বাস্তব। কোন প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, এমপি, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করি। তাই আসুন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের যোগ্য প্রার্থী যিনি সাবেক রাষ্ট্রদূত ছিল তাকে হাতপাখা প্রতীকে বিজয়ী করুন। আমাদের কর্মী ও মা-বোনদের নিকট আমার আহবান থাকবে ইসলামের পক্ষে হাতপাখাকে বিজয়ী করুন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা কঠোর থাকবো। এই চাঁদাবাজদের কারণে অনেক ইন্ড্রাস্ট্রিজ মালিক বিরক্ত। তাদের ব্যবসায় ঠিকমত পরিচালনা করতে পারছে না, এমনকি নতুন ইন্ড্রাস্ট্রিজ সেটাপ করতে শংকিত। সুতরাং আমরা শিল্পপতি সহ সকল ব্যবসায়ীদের নির্ভিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করবো, ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট