1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

শহরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জের জয়গোবিন্দ স্কুল প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী রুবায়েদ হাসান সাঈম, মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আরিফুল হক মহসিন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কাজল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রাতুল সাহা, সাবের হোসেন, আবিদ হোসেন, রিয়ান, রনি, হাসিব, নিজুম, আল-আমিন, ফাহাদ, মাসুদ, আরাফাত, মেহেরাব, নিশাত, মোশারফ, ইসরাক, লাবিব, পূর্ণ, সোয়াবেব, আলিফ, তানভির, তাওসিফ, তোয়াসিফ, রোজেল, জলক, আরাফাত ও সাইদুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদল নেতা ইব্রাহিম আহমেদ বাবু। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা রাতুল সাহা।

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট