1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভারত পালানোর সময় ফতুল্লার যুবলীগ ক্যাডার তৈয়ব গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ভারত পালানোর সময় ফতুল্লার যুবলীগ ক্যাডার তৈয়ব গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভারতে পালিয়ে যাওয়ার সময় বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি ফতুল্লার শীর্ষ যুবলীগ ক্যাডার আজমতের ঘনিষ্ঠ সহযোগী তৈয়বকে (৫৫) গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার তৈয়ব (৫৫) ফতুল্লা মডেল থানার শিয়াচর গণি হাজী বাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত আক্কাস আলীর পুত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহজনক আচরণের কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তৈয়ব ফতুল্লার শীর্ষ যুবলীগ ক্যাডার আজমতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তৈয়বকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট