1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪: ফতুল্লায় সিপিবি প্রার্থী'র উঠান বৈঠক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ-৪: ফতুল্লায় সিপিবি প্রার্থী’র উঠান বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সিপিবি প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবির প্রার্থী ইকবাল হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল। এ এলাকার মানুষের সংকটের কোনো শেষ নেই। জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা হলেও বিগত সময়ের সংসদ সদস্যরা এ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেননি।

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার নির্দেশে এবং আপনাদের দোয়ায় যদি আমি এমপি নির্বাচিত হই, তাহলে এ এলাকায় জলাবদ্ধতা থাকবে না। মাদক ও সন্ত্রাসের কোনো জায়গা থাকবে না। আপনারা যদি আমাকে সমর্থন করেন, শুধু নারায়ণগঞ্জ-৪ নয়—আমি পুরো পৃথিবী জয় করার শক্তি পাই।”

ইকবাল হোসেন বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও লুটপাটসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন এবং শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবেন। তিনি বলেন, দেশের রাজনীতি আজ লুটপাটের রাজনীতিতে পরিণত হয়েছে, যা তাঁর ও তাঁর দলের রাজনীতির সম্পূর্ণ বিপরীত। “আমরা জনগণের রাজনীতি করি বলেই আমাদের ওপর বারবার হামলা হয় এবং কুৎসা রটানো হয়,” বলেন তিনি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. সুমন।

গণসংযোগে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, ফতুল্লা থানা সিপিবির সভাপতি রঞ্জিত দাসসহ দলটির নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট