1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

​বিজ্ঞপ্তিটি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বরাবর পাঠানো হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

​উক্ত চিঠির অনুলিপি অবগতির জন্য বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল এবং সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু ও নজরুল ইসলাম আজাদকেও প্রদান করা হয়েছে। তবে কমিটি স্থগিত করার সুনির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে এই কমিটিকে স্থগিত করা হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দায়িত্ব পালন করবে। কেন্দ্র থেকে আমাকে মোবাইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে পরবর্তীতে লিখিত আকারে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট