1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাসদ প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাসদ প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বালুর মাঠ, শহিদ মিনার-চাষাঢ়া ও গলাচিপা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান।

এ সময় আবু নাঈম খান বিপ্লব বলেন, “প্রতিটি নির্বাচনে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দিলেও পরে তা ভঙ্গ করে। নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি, মাস্তানের দাপট ও প্রশাসনিক পক্ষপাতিত্বের মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছে। ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতিও চাপিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে জনগণের দাবি আদায়ে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বাসদ আন্দোলন করে আসছে। আমরা টাকা ছড়িয়ে ভোট কেনা বা কোটিপতিদের স্বার্থরক্ষার জন্য নির্বাচন করি না। জনগণের অর্থে ও জনগণের অংশগ্রহণে নির্বাচন চাই। সংসদকে নিপীড়নমূলক আইন প্রণয়নের কেন্দ্র নয়, বরং জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত করতেই আমরা নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট