1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শাহ আলমের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় শাহ আলমের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বলেছেন, “একটি আসনে ১৩ জন প্রার্থী আছে। সুতরাং জনগণ সিদ্ধান্ত নিবে কার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে। জনগণ যদি মনে করে আমাকে দিয়ে কাজ করা যাবে এবং দেশের উন্নয়ন হবে তাহলে তারা আমাকে ভোট দিবে। আমি কোনো ভয় পাই না, সকলের প্রতি আমার বিশ্বাস আছে, তারা হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি স্বতন্ত্র ও জনগণের প্রার্থী। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি সবার প্রার্থী। আমার প্রতীক হরিণ। প্রত্যাশা করি, এলাকার উন্নয়নের স্বার্থে জনগণ হরিণ মার্কায় ভোট দেবে।”
শাহ আলম বলেন, “আমি এই এলাকার সন্তান। নারায়ণগঞ্জ-৪ আসনের সকল ভোটারের কাছে আবেদন, একবার আমাকে সুযোগ দিন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে এলাকার সব সমস্যার সমাধান করবো। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের আশ্রয় দেওয়া হবে না।”

নারী নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো নারী নিরাপত্তাহীন থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সন্ত্রাস নির্মূল করতে পারলেই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”

প্রচারণাকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবরসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট