1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে অভাব থাকবে না-মাও.আব্দুল জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে আর খাদ্য, বস্ত্র ও বাসস্থানের কোনো অভাব থাকবে না। দেশের মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, তারা প্রথমে নিজেদের পকেট ভরতে ব্যস্ত থাকে। এরপর আত্মীয়-স্বজনদের সুবিধা দেয়, আর জনগণের ভাগ্যে কিছুই থাকে না। এর মূল কারণ হলো শাসকদের মধ্যে আল্লাহর ভয় না থাকা এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতি।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট ক্ষমতায় এলে জনগণকে এভাবে শীতবস্ত্রের জন্য লাইনে দাঁড়াতে হবে না। আমাদের জনপ্রতিনিধিরা ইনশাআল্লাহ জনগণের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় উপহার পৌঁছে দেবেন।”

এসময় তিনি আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় এসেছে সমাজের কল্যাণে কাজ করতে সক্ষম মানুষকে নির্বাচিত করার।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমীর মাহাবুবুর রহমান, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, জামায়াত নেতা ইব্রাহীমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট