1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে সমাজে অবদান রাখতে পারে-গিয়াস উদ্দীন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে সমাজে অবদান রাখতে পারে-গিয়াস উদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান অর্জনের জন্য, আর জ্ঞান হলো সেই বিষয় যা আমরা জানি না, তা জানা। শিক্ষা মানুষকে শুধু জ্ঞানী করে তুলেই না, বরং ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করার জন্যও সহায়তা করে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি ইসলামিক মডেল স্কুল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ইসলামিক গার্লস স্কুল এবং গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের (প্রাইমারি) অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা বিদ্যালয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে সংযুক্ত করেছি। এতে শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠবে।”

তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান, “নতুন অভিভাবকরা আমাদের বিদ্যালয়ের প্রসপেক্টাসটি মাঝে মাঝে পড়বেন। এতে বিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনার নিয়মকানুন এবং অভিভাবকদের দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনারা আপনার সন্তানের শিক্ষা ও শৃঙ্খলা বিষয়ে নিয়মিত নজর রাখবেন। যদি শিক্ষার্থীর সঙ্গে খারাপ বন্ধুদের প্রভাব দেখা দেয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। স্কুলে উপস্থিতি এবং স্কুল থেকে ছুটি নিয়ে অন্য কোথাও সময় কাটানোর বিষয়ে নিয়মিত শিক্ষক ও শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখুন।”

গিয়াস উদ্দিন আরও বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠান তিনটি অংশীদারের মাধ্যমে পরিচালিত হয়। প্রথম অংশীদার আমরা- যারা ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দ। আমরা দায়িত্ব পালন করি। দ্বিতীয় অংশীদার হলো অভিভাবকবৃন্দ, যারা সন্তানের শিক্ষা ও আচরণে নিয়মিত নজর রাখবেন। তৃতীয় অংশীদার হলো ছাত্র-ছাত্রীরা। এই তিন পাটনার মিলে আমরা বিদ্যালয় পরিচালনা করি। আমাদের লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ঘটানো, যাতে তারা শিক্ষিত ও নৈতিকভাবে উন্নত হয়ে সমাজে অবদান রাখতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, শিক্ষকম-লীর সদস্য শিশির ঘোষ অমর, এবাদুল হক, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার, ইসলামিক মডেল স্কুলের (প্রাইমারি) প্রধান শিক্ষক শামীম মিয়াসহ শিক্ষক ও শিক্ষিকারা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুক হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট