1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাইনবোর্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সাইনবোর্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছিল। এসব স্থাপনাকে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা- ঘটছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযানে বিভিন্ন পরিবহনের অবৈধ কাউন্টার, গ্যারেজ, তুলার গোডাউনসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত ও অপরাধপ্রবণতা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট