1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আপেল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আপেল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার চরকাশিপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলকে (২২) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে চরকাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আরাফ রহমান আপেল (২২) ফতুল্লার চরকাশিপুর এলাকার বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। তিনি কাশিপুর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

থানা পুলিশ জানায়, আরাফ রহমান আপেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে (মামলা নম্বর ১৫(৩)২৫) এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা। তিনি উভয় মামলারই এজাহারভুক্ত আসামি।

এছাড়া স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, জুট সেক্টর দখল, ইট ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে—একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট