1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিএনপিতে ফিরলেন প্রায় সবাই, বাকি রইলেন তৈমূর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নারায়ণগঞ্জে বিএনপিতে ফিরলেন প্রায় সবাই, বাকি রইলেন তৈমূর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে বহিষ্কৃত থাকা বিএনপির প্রায় সকল নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সর্বশেষ ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বহিষ্কারাদেশও প্রত্যাহার করল বিএনপি। এর আগে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। ফলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বহিষ্কৃত নেতাদের তালিকায় এখন একমাত্র নামটি রয়ে গেছে—তৈমূর আলম খন্দকার।

রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্লেষকদের ধারণা, মনিরুল আলম সেন্টুর মতো একজন নেতা দলে ফিরলে তৈমূর আলম খন্দকারের প্রত্যাবর্তনও সময়ের ব্যাপার মাত্র।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০ জানুয়ারি (মঙ্গলবার) মনিরুল আলম সেন্টুর বহিষ্কারদেশ পূনরায় প্রত্যাহার করে নেয়া হয়। এর আগে ১ জনুয়ারী ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।

মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে। তিনি কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান এবং ওই ইউনিয়নে প্রায় দেড় লক্ষাধিক ভোটার রয়েছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি তিনি আবার বিএনপির কার্যক্রমে সক্রিয় হন এবং ফতুল্লা বিএনপির একাংশের নেতাকর্মীরা তাকে দলে ফেরানোর দাবি জানান।

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকারের বিষয়েও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচন সামনে রেখে দলের ভেতরের বিভক্তি কমাতে কেন্দ্রীয় নেতৃত্ব ঐক্য জোরদারে কাজ করছে।

জানা গেছে, তৈমূর আলম খন্দকারের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তাকে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হলেও তিনি জানিয়েছেন—দল স্বেচ্ছায় ডাকলে তবেই তিনি ফিরবেন।

তৈমূর আলম বর্তমানে ‘তৃণমূল বিএনপি’র সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে চলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। চলতি জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের প্রস্তাব পেলেও তিনি কোনো দল থেকেই নির্বাচন করেননি। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন ও তার জানাজায় অংশগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে নির্বাচন করায় তৈমূর আলম খন্দকার ও তার প্রধান নির্বাচনী এজেন্ট, মহানগর বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক এটিএম কামালকে বহিষ্কার করা হয়। গত ২৬ নভেম্বর এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এছাড়াও ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে কাজ করার অভিযোগে বহিষ্কৃত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলসহ একাধিক নেতাকে সম্প্রতি দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির বিভিন্ন সূত্র বলছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবেলায় সংগঠনকে শক্তিশালী করতে এই পুনর্গঠন প্রক্রিয়া চলছে। সেই ধারাবাহিকতায় যেকোনো সময় তৈমূর আলম খন্দকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট