
যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় স্ত্রী কর্তৃক প্রতারণা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানাধীন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মোহাম্মদ আলী (৩৬) ২০০৯ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান জন্ম নেয়। প্রথমদিকে সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্ত্রী অস্বাভাবিক আচরণ শুরু করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মোহাম্মদ আলীর অভিযোগ, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ চলতি বছরের ১৭ জানুয়ারি তারিখে স্ত্রী তার কাছ থেকে দুই সন্তান প্রায় ৩ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাসা ত্যাগ করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে স্ত্রী মোবাইল ফোন বন্ধ রেখে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। উল্টো বিভিন্ন মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, “আমি যে কোনো সময় বড় ধরনের ক্ষতির শিকার হতে পারি। বিষয়টি নিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে তিনি ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছি মোহাম্মদ আলী প্রতিবেদক কে আরো জানান আমি প্রশাসনের কাছে বিনীত ভাবেঅনুরোধ করবো আমার সন্তান দুটো যেন আমার কাছে ফিরিয়ে দেয় এবং আমি এবং আমার পরিবারের অন্য সদস্যরা যেন কোনো ক্ষতির শিকার না হই এই সহায়তা চাই এতটুকু কামনা করি।