1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না ফেরার দেশে বন্দরের বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

না ফেরার দেশে বন্দরের বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ আছর সোনাকান্দা কিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

এরপর মরহুমের নামাজে জানাজায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে সোনাকান্দা এনায়েতনগর কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন দীর্ঘদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধারা তার যুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, স্ত্রী, চার কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট