
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় মৃত্যুর পান্জা লড়ছে আদর নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই যুবক। রোববার রাতে ফতুল্লার গাবতলী কাপুড়াপট্টী আইসক্রীম ফ্যাক্টীর সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা হলো গাবতলী কাপুড়াপট্টি এলাকার হায়দার আলীর ছেলে রকি, তার বৌ মাদক সম্রাজ্ঞী কাজলী এবং তাদের সহযোগী শান্ত, নাসির সাদ্দাম।
জানা যায়, ফতুল্লার গাবতলী টাগারপাড় কাপুড়াপট্টি এলাকার হয়দার আলীর ছেলে রকি ও তার স্ত্রী কাজলী দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের পাইকারী ও খুচঁরা ব্যবসা চালিয়ে আসছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে থাকে তাদের মাদক ব্যবসা। তাদের মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া সাধারন ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এরই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই মাদক সম্রাট রকি এবং তার স্ত্রী কাজলীর মাদক ব্যবসা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে আসছিল আদরের নেতৃত্বে স্থানীয় যুব সমাজ। কিন্তু, স্থানীয় যুব সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্বের মতই মাদক ব্যবসা চালিয়ে আসতে থাকে রকি ও তার বৌ কাজলীসহ তাদের সহযোগী শান্ত, নাসির এবং সাদ্দাম।
গত রোববার রাতে আদরের নেতৃত্বে কয়েকজন যুব সমাজ মাদক ব্যবসায়ী রকি এবং তার স্ত্রী কাজলীকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এসময় উক্ত মাদক ব্যবসায়ী রকি এবং কাজলী তাদের বসত ঘরের ভিতর থেকে ধারালো রাম দা দিয়ে আদরকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আদরের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ী রকি এবং কাজলীসহ তাদের সহযোগী শান্ত, নাসির, সাদ্দাম গণরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন আদরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার জানান, এঘটনায় আমাদের কাছে মৌখিক কিংবা লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত ভাবে কেউ অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।