1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসিফ হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসিফ হোসেন বন্দর থানার আমিন আবাসিক এলাকার রুহুল আমিন মিয়ার ছেলে।

এ ঘটনায় বন্দর ফাঁড়ির উপপরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বন্দর ১ নম্বর খেয়াঘাট এলাকায় উজ্জ্বলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে বন্দর ১ নম্বর খেয়াঘাট, আমিন আবাসিক এলাকা, ল্যাজারাসসহ বিভিন্ন এলাকায় ফেরি করে ইয়াবা বিক্রি করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট