1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

ফতুল্লায় বিপুল ভারতীয় কসমেটিকস আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলার নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকটির ভেতর থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় মিনি ট্রাকসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জব্দকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট