1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা দেশের মানুষের কল্যানে কাজ করব-মাও.মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

আমরা দেশের মানুষের কল্যানে কাজ করব-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
১০ দলীয় নির্বাচনী জোটের নারায়ণগঞ্জ জেলা লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

বৈঠকে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, যেসব দলের প্রার্থী রয়েছে এবং যাদের প্রার্থী নেই- সবাইকে একই প্রার্থী মনে করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা কোনো ব্যক্তির কল্যাণের জন্য কাজ করবো না; আমাদের সকল প্রচেষ্টা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দেশের মানুষের কল্যাণে। একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

সভায় সর্বসম্মতিক্রমে একটি নির্বাচনী লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইউম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মো. শাহ আলম, এবি পার্টির জেলা সভাপতি শাহজাহান বেপারী, সাধারণ সম্পাদক টিপু সুলতান, খেলাফত মজলিস জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ, জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আবদুল মোমিন, খেলাফত মজলিস সদর সভাপতি মুফতি আবদুল কাইউম, মো. শরিফ মিয়াজী, এনসিপির জাবেদ আলী, আশিকুর রহমান, এইচ এম আওলাদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট