1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতির পুরো ঘটনাটি বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধারণ হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতরা নগদ প্রায় ৭ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

সিসি ফুটেজে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলার প্রধান দরজা ভেঙে ডাকাতদল ভেতরে প্রবেশ করে। এরপর চারটি কক্ষে ঢুকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করা হয়। প্রায় তিন মিনিটের ওই ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-গ) মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনার সিসি ফুটেজ পুলিশের নজরে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকাতদের শনাক্ত করার আশা করছি।”

ঘটনাস্থল থেকে একটি বড় আকারের ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে অস্ত্রধারী একদল ডাকাত ভবনের দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। একপর্যায়ে ডাকাতরা তার চার বছর বয়সী নাতির গলায় পা দিয়ে চেপে ধরার চেষ্টা করে, যা পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি বড় ছুরি ফেলে রেখে যায়।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বসতবাড়ি ও সড়কে ডাকাতির ঘটনা বেড়েছে। এতে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট