1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আতাউর রহমানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল মালিক ফতুল্লা মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— চক্রের মূল হোতা আতাউর রহমান (৩৫), আশরাফুল খান ওরফে নিলয় (২৭), সুমন (৪৫) ও শ্রাবণ (২৮)।

মামলায় উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লার গিরিধারা এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে বাদীসহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরি করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট