
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় স্থানীয় বিএনপি কর্মী মজনু গুরুতর আহত হয়েছে। ১৬ জানুয়ারী (শুক্রবার) সকাল সাড়ে ১১ টায় ফতুল্লার ধর্মগঞ্জ ব্র্যাকস্কুল।সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকায় মোকলেছ (১৮) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ধর্মগঞ্জ এলাকার দীন ইসলামের ছেলে। আহত মজনু ৫ নং ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় কর্মী।
অভিযোগে মজনু জানান, ফতুল্লার ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় দীন ইসলামের ছেলে মোকলেছ এবং মোস্তাকিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদক ব্যবসা না করার জন্য একাধিকবার সতর্ক করা হলেও কোন কর্নপাত করা হয়নি। শুক্রবার সকালে উক্ত মাদক ব্যবসায়ীরা তার ভাড়াটিয়া বাড়ীতে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে এমন সংবাদে মজনু মিয়া বাড়ীতে গেলে দেখতে পায় যে, মাদক ব্যসায়ী মোকলেছ ও মোস্তাকিন মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছে। এঅবস্থায় তিনি বাধা প্রদান করলে উক্ত ব্যবসায়ীরা মজনুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। পরে মজনুর ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে উক্ত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এঘটনায় পুলিশ সংবাদ পেয়ে মাদক ব্যবসায়ী মোকলেছকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।