1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন রূপে এগিয়ে যাবে-কালাম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন রূপে এগিয়ে যাবে-কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, তিনি এই এলাকার নতুন কেউ নন, বরং পুরোনো সেবক। জন্মলগ্ন থেকেই এ এলাকার সঙ্গে তার আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, “আজকের এই মাহফিলে সংক্ষিপ্তভাবে উপস্থিত হয়েছি। নির্বাচনী বিধিনিষেধের কারণে আমার বক্তব্য সীমিত রাখতে হয়েছে।”

আবুল কালাম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, “তাদের পরিবারের সকলের জন্যও আমরা দোয়া করি। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে নির্যাতিত অবস্থান করেও দেশ ও দলের জন্য কাজ করেছেন। আমরা আশা করি, তার নেতৃত্বে বাংলাদেশ নতুন রূপে এগিয়ে যাবে।”

তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শকে ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “লক্ষ কোটি মানুষের জানাজা প্রমাণ করছে, তাকে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলা সম্ভব নয়। তার আদর্শ আমাদের পথ দেখাবে।”
আবুল কালাম আরও বলেন, আগামী ২১ তারিখের পর তিনি প্রার্থী হিসেবে এলাকার মানুষের কাছে ফিরে আসবেন এবং তাদের সেবা করবেন। সাবেক এমপি হিসেবে তার সময়ে ও বিএনপি সরকারের আমলে এলাকার গণচাহিদা পূরণের জন্য কতটা কাজ হয়েছে, তা এলাকার মানুষই সাক্ষী।

শবে মেরাজের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “এই পবিত্র রাতে দেশের কল্যাণে দোয়া করার সুযোগ রয়েছে। দেশের স্বাধীনতা অটুট রাখা এবং বৈদেশিক ষড়যন্ত্র মোকাবিলার শক্তি আল্লাহ আমাদের দান করুন—এই কামনা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট