1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা দুর্নীতিমুক্ত, চাদাঁবাজমুক্ত বাংলাদেশ চাই-হাসনাত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আমরা দুর্নীতিমুক্ত, চাদাঁবাজমুক্ত বাংলাদেশ চাই-হাসনাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পক্ষে নির্বাচনে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার জালকুড়িতে জুলাই শহীদ কিশোর আদিলের বাড়িতে যান হাসনাত। সেখানে শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

পরে এলাকায় গণভোটের প্রচারণায় অংশ নেন হাসনাত এবং কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ওই সময় তিনি আসনটিতে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আল আমিন ভাই আপনাদের সন্তান। সন্তানকে কীভাবে সফল করবেন সে দায়িত্ব আপনাদের। আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সন্তান অ্যাডভোকেট আল আমিন ভাই। সন্তান কীভাবে বাবা-মার মুখ উজ্জ্বল করবে সে দায়িত্ব সন্তানের। আপনাদের সন্তান আপনাদের কাছে আছে, আপনারা কীভাবে সফল করবেন এটা নিয়ে আপনারা কাজ করবেন।”

গণভোটে ‘হ্যা’ দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা বলেন, “আমরা দুর্নীতিমুক্ত, চাদাঁবাজমুক্ত বাংলাদেশ চাই। আমাদের প্রথম ভোট হোক হ্যা ভোটের পক্ষে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট