1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ভোলা নাথের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

বন্দরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ভোলা নাথের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী ভোলা নাথ দাস (৬৫) পরলোকগমন করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডে অবস্থিত তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরলোকগমনকারী শ্রী ভোলা নাথ দাস বন্দর উপজেলার কলাগাছিয়া দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও বন্ধু-স্বজন রেখে গেছেন।

শুক্রবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী শ্মশানে মরদেহ দাহ করা হয়।

শ্রী ভোলা নাথ দাসের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট