1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাড়ায় হাদি হত্যার বিচার দাবিতে অভিনব প্রতিবাদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

চাষাড়ায় হাদি হত্যার বিচার দাবিতে অভিনব প্রতিবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নগরীর চাষাঢ়া এলাকায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে ছাত্র-জনতার ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও স্থানীয় ছাত্র নেতা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো স্কচটেপ ও কাপড় ব্যবহার করে প্রতিবাদ জানান এবং হাদির হত্যার বিচারের তাগিদ জানান।

এ সময় হাদীর ছবি সংবলিত লিফলেট বিতরণ করে শিক্ষার্থীরা জনগণকে সচেতন করার পাশাপাশি দ্রুত বিচারের দাবিও জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থী মাহাদি হাসান জিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান, নীট ফেব্রিক নিটিং-এর মো. শাহেদ এবং অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দাবি জানান, শরিফ ওসমান হাদির হত্যার সাথে যুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট