1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুতুবপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি'র ক্যাম্পেইন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

কুতুবপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর, দৌলতপুর, আমতলা, শাহীমহল্লা, শাহীবাজার, বউবাজার, রেললাইন ও পাগলা হাইস্কুল এলাকা ঘুরে এ ক্যাম্পেইন করেন।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বিভিন্ন দিক তুলে ধরেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। সেখানে হ্যাঁ ভোট বিজয়ী হলে ভবিষ্যৎ তা ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ এবং ২৪’র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশ অগ্রসর হবে।”

সেইসাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা। তারা এলাকাগুলোতে লিফলেট বিতরণ করেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে ক্যাম্পেইনে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট