1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে বাণিজ্য মেলার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা একাধিক ঠিকানা উল্লেখ করায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তারা জানান, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান।

উদ্ধারের পর শিশুদের নিরাপদ হেফাজতে রূপগঞ্জ থানায় আনা হয়। পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট