1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান।

ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, দক্ষিণবাগ এলাকার আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল ও সুখেনসহ কয়েকজন ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তারা স্থানীয় প্রভাবশালী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে সাধারণ মানুষের জমি জবরদখলসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে ওই ঘটনার সংবাদ তিনি ও তার সহকর্মীরা প্রকাশ করেন।

তিনি আরও জানান, রোববার সকালে নিজের জমি দেখার উদ্দেশ্যে সহকর্মী সাংবাদিক নাজমুল হাসানকে নিয়ে দক্ষিণবাগ এলাকায় গেলে পূর্বের সংবাদ প্রকাশের জের ধরে আফজাল হোসেনসহ ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে দুজনকেই গুরুতর আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুপুরে রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট