1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ঝোপে মিললো দু’টি মানব-ভ্রূণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

ফতুল্লায় ঝোপে মিললো দু’টি মানব-ভ্রূণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ঝোপ থেকে দু’টি মানব-ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চবটির পাঁচতলা কলোনীর এলাকা থেকে ভ্রূণ দু’টি উদ্ধার করার কথা জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফতাব আহমেদ।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন বাসিন্দা পরিত্যক্ত স্থানে সবুজ রঙের কাপড়ে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করলে ভেতরে দু’টি মানব-ভ্রূণ পাওয়া যায়।

এসআই আফতাব আহমেদ বলেনম কাপড় মোড়ানো অবস্থায় ভ্রূণ দু’টি পাওয়া যায়।

“বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কে বা কারা কী উদ্দেশে নবজাতকের ভ্রূণ দু’টি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।”

এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট