1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জালকুড়িতে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

জালকুড়িতে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জালকুড়িতে পরিবেশ দূষণের অভিযোগে একটি অবৈধ শিল্পকারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি (সিদ্ধিরগঞ্জ), তিতাস গ্যাস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানকালে সদর উপজেলার জালকুড়ি এলাকার ‘জাগরণ ডাইং’ নামের কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট