1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরের হোটেল ও রেস্তোরাঁয় নাসিকের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শহরের হোটেল ও রেস্তোরাঁয় নাসিকের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্সবিহীন হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত সুগন্ধা প্লাস, বৈশাখী হোটেল ও নাসিক হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত সব হোটেল ও রেস্তোরাঁকে স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করতে হবে। সামনে রমজান মাস থাকায় মালিকদের প্রতি তিনি স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার পরিবেশনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, শীতকালে শিশু ও সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হয়। এ সময় খাবারের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারায়ণগঞ্জের সব হোটেল-রেস্তোরাঁকে মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।

ডা. নাফিয়া ইসলাম জানান, প্রাথমিকভাবে সতর্ক করা হলেও আগামী সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্যবিধি মানা ও বৈধ লাইসেন্স নিশ্চিত না করলে সংশ্লিষ্ট হোটেল ও রেস্তোরাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডা. নাফিয়া ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন নাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা ডা. মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট