1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাত পাখায় মানুষ আস্থা খোঁজে পায়-মুফতি.মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

হাত পাখায় মানুষ আস্থা খোঁজে পায়-মুফতি.মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “হাতপাখার পরিচিতি এখন সর্বসাধারণের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে গেছে। মানুষের আস্থার প্রতীক হিসেবে হাতপাখা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইসলামের পক্ষে সাধারণ মানুষ হাতপাখাকে সমর্থন দিতে প্রস্তুত। তাই এবার হাতপাখার বিজয় হবে, ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “নারায়ণগঞ্জের মানুষের সুখে-দুঃখে ইসলামী আন্দোলন সবসময় পাশে থাকতে চায়। একটি স্মার্ট, নারী ও শিশুবান্ধব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য এইচ এম শাহীন আদনান এবং সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীরসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট