1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দাবিকৃত চাঁদা না দেওয়ার সোনারগাঁয়ে বাবরুকপুর গ্রামে প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে সোমবার (৪ জানুয়ারি) ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্তাসীরা।

এ সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়ির সব ফলদ বৃক্ষ কেটে ফেলে এবং বিদ্যুৎ-পানি ও গ্যাস লাইন কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানা ও এসপি কার্যালয়ে মঙ্গলবার অভিযোগ দায়ের করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, এখানে বাড়ির করার সময় থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী- কানাই নগর গ্রামের আ. মোতালেবের মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), এবং চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, ও হাসানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন চাঁদাবাজ দাবিতে হুমকি দিয়ে আসছিল।

উপায় না দেখে এর আগে আমি হাসমত ও আউয়ালকে ৭০ হাজার টাকা দেই। তারা এ টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিয়ে যায়। কিন্তু মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, ওই টাকা মসজিদে দান করা হয়নি। পরে খবর পাই ওই টাকা তারা মসজিদে না দিয়ে আত্মসাত করেছে।

এছাড়াও, গত বছরের শেষের দিকে আমার বাড়ির কাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করলে ওই চাঁদাবাজরা আবার এসে মিষ্টি খাওয়ার কথা বলে আবাও চাঁদা দাবি করলে আমি তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করি।

এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে ওই চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে- এই এলাকায় থাকতে হলে তাদের দাবিকৃত টাকা দিতেই হবে।

এ সময় প্রবাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বাড়িতে হামলা শুরু করে। চাঁদাবাজরা বাড়ির সব ফলদ গাছ কুপিয়ে কেটে ফেলে এবং বাড়ির বিদ্যুৎ লাইন কেটে তার নিয়ে যায়। এবং বাড়ির পানি ও গ্যাসের লাইনও কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। এ সময় ওই ডাকাতরা ধারালো ছুরি ধরে আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। প্রবাসীর স্ত্রীর ধারণা ওই মাদকসেবী চাঁদাবাজরাই ওই ডাকাতির সঙ্গে জড়িত।

এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। তিনি দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি দল গেছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট