1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টা: ছুরিসহ আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টা: ছুরিসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে বাসচালক ও হেলপার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার সাইনবোড এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— আল আমিন (৩০) ও বিজয় (৩২)। আল আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে ও বিজয় সোনারগা থানার মাঝেরচর এলাকার শাহজাহানের ছেলে।

পথচারীরা জানান, লিংক রোডে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হয়। প্রতিদিনই ছিনতাইকারীরা সাধারণ লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখি সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। তাদের একাধিক গ্রুপ রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি বাসে ৩ জন ছিনতাইকারী সাইনবোর্ড এলাকায় হামলা চালায়। এ সময় কৌশলে ধারালো ছুরিসহ দুজনকে আটক করে শিবুমার্কেট নিয়ে এসে থানায় খবর দেন বাস চালক। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট