1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি—এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি-আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো’, ‘চোর-পুলিশ খেলা আর নয়—২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর’—এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান ব্যবসায়ীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শরিফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান, সদস্য সচিব মো. ইব্রাহিম।

বক্তারা বলেন, “আমরা প্রকৃত অর্থে এক্সচেঞ্জ ভিত্তিক ব্যবসা করি। কেউ বিপদে পড়লে, পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে বা জরুরি অর্থের প্রয়োজন হলে মোবাইল বিক্রি করে তাৎক্ষণিক সমাধান পায়। কিন্তু এনইআইআর সিস্টেম চালু হলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবে।”

তারা আরও বলেন, “আমরা যারা নতুন ও তরুণ উদ্যোক্তা, গত প্রায় চার মাস ধরে আমাদের ব্যবসা কার্যত বন্ধ। এনইআইআর সিস্টেমের কারণে ক্রেতারা মোবাইল কিনতে বা বিক্রি করতে পারছেন না। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তাই আমরা সকল মোবাইল ব্যবসায়ীর পক্ষ থেকে এনইআইআর সিস্টেম বাতিলের জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান লিমন, মো. আবিদ, মো. রানা, নাফিজ, হাসান, মো. রাসেল, আবু সাঈদ, পিয়াসসহ অন্যান্য ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট