1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাতপাখা প্রার্থী বিজয়ী হলে বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে-গোলাম মসীহ্ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

হাতপাখা প্রার্থী বিজয়ী হলে বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে-গোলাম মসীহ্

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ বলেছেন, স্বাধীনতার পর থেকে এ দেশে বহু দল ও শাসকের শাসন আমরা দেখেছি, কিন্তু কেউই দেশের মানুষের প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। দুর্নীতি, লুটপাট ও শোষণের রাজনীতির কারণে দেশ বারবার সংকটে পড়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মসীহ বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখা গেছে। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ফ্যাসিবাদের নামে শোষণ ও নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু ন্যায়ভিত্তিক ও আদর্শবান শাসন জনগণ কখনো পায়নি। দেশের এই সংকট থেকে মুক্তি পেতে হলে আল্লাহভীরু, নীতিবান ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।

বক্তব্যের শেষাংশে গোলাম মসীহ বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীককে বিজয়ী করলে দেশবাসী খোদাভীরু শাসক পাবে এবং বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।

সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, নগর প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. বিল্লাল হোসেন তালুকদার, উত্তরের সেক্রেটারি আ. মজিদ, জাতীয় শিক্ষক ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় ও নগর পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট