1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এমপি হওয়ার আগেই দুই ডোনারের কাছে ‘সিদ্ধিরগঞ্জ’ বর্গা দিয়েছে মান্নান! - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

এমপি হওয়ার আগেই দুই ডোনারের কাছে ‘সিদ্ধিরগঞ্জ’ বর্গা দিয়েছে মান্নান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিতর্কিত বিএনপির দুই ডোনারের কাছে ‘সিদ্ধিরগঞ্জ থানা এলাকা’ বর্গা দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান। রাজনীতিতে আনাড়ি আনকোরা বিএম ডালিম ও মাসুম রানা এখন সিদ্ধিরগঞ্জের হর্তাকর্তা সেজে বসেছেন। ডালিম ছিলেন কারাগারে, মাসুদ রানা ছিলেন ইসলামী আন্দোলনের নেতা। তাদেরকে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বানিয়েছেন মান্নান। মান্নান এমপি হওয়ার আগেই সিদ্ধিরগঞ্জের খবরদারী শুরু করে দিয়েছেন ডালিম ও মাসুম রানা। এদের নেপথ্যে রয়েছেন কুখ্যাত চাঁদাবাজ মান্নানের পিএস সেলিম হোসেন দিপু।

নেতাকর্মীদের সূত্রে জানাগেছে, বিতর্কিত এই দুই ডোনার এখন মান্নানের সবচেয়ে ঘনিষ্ঠজন হয়ে ওঠেছেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে বিএম ডালিম ও মাসুম রানাকে খবরদারী করার পাওয়ার দিয়েছেন। অথচ সিদ্ধিরগঞ্জের কোনো নেতাকর্মীদের সঙ্গে ডালিম ও মাসুম রানার কোনো পুর্ব পরিচয় বা যোগাযোগও ছিলো না। পিএস সেলিম সহ তাদের আচরণে সিদ্ধিরগঞ্জের নিএনপি নেতাকর্মীরা মান্নানের কাছ থেকে সটকে পড়ছেন।

নেতাকর্মীদের আরও অভিযোগ- যেসব নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট সংগ্রহ করবেন সেইসব নেতাদের অবজ্ঞা করে এলাকার বিতর্কিত ঝুট সন্ত্রাসীদের প্রাধান্য দিচ্ছেন পিএস সেলিম। আদমজী ঝুট সেক্টর নিয়ন্ত্রক রাকিবুর রহমান সাগর, ঝুট নিয়ন্ত্রক যুবদল নেতা বাদশা খান, জালকুড়ির জাহাঙ্গীর হোসেনের প্রতি ক্রাস খেয়েছেন সেলিম হোসেন দিপু। কিন্তু এদের কথায় ধানের শীষ প্রতীকে ভোট আসবেনা। সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ না করে এলাকার বিতর্কিত অযোগ্য লোকদের নিয়ে কেন্দ্র কমিটি গঠন করছেন মান্নান। ফলে দিনকে দিন এখানে স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দীনের অবস্থান আরো পাকাপোক্ত হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থেকেই মান্নানের ভরাডুবির শঙ্কা তৈরি করছেন ডালিম ও সেলিম।

এদিকে মান্নান মনোনয়ন পাওয়ার আগ থেকেই সিদ্ধিরগঞ্জের যেসব নেতাকর্মীরা মান্নানের পক্ষে কাজ করেছিলেন সেইসব নেতাকর্মীদের মাইনাস করার অপকৌশন শুরু করে দিয়েছেন মান্নান। পিএস সেলিমের মাধ্যমে সিদ্ধিরগঞ্জকে নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছেন! যেখানে সেলিম ধান্ধাবাজদের খুজে খুজে বের করছেন। কিন্তু যারা মান্নানের পক্ষে শুরু থেকে কাজ করেছেন তাদেরকে মুল্যায়ন করছেন না। সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের কাছে বিশ্ব বাটপারে পরিচিতি পেতে যাচ্ছে সেলিম হোসেন দিপু। তাই সিদ্ধিরগঞ্জে মান্নানের ভরাডুবি ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে ডালিম ও মাসুদকে নিয়ন্ত্রন করার দাবি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট