1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকুলের দোয়া - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকুলের দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, “আমাদের দেশমাতা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আমরা এই দোয়ার আয়োজন করেছি। আপনারা সবাই আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করবেন। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।”

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনিরুজ্জামান মনির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মালেক মেম্বার ও রাসেল, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মান্নান ও হাজী আসলাম, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবু নাসের, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক ও জান্নাতুল ফেরদৌস রাজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা স্বপন মাহামুদ, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম ও সাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা পিয়ার, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম ও নূরুজ্জামানসহ বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট