1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেজুর গাছের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ধানের শীষ দেখতে পাই-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

খেজুর গাছের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ধানের শীষ দেখতে পাই-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মুনির হোসেন কাসেমী বলেছেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি ও ধানের শীষকে ভালোবাসি। আর যারা এই বিএনপিকে পরিচালনা করছেন, তারা যদি সাময়িক সময়ের জন্যও খেজুর গাছকে ভালোবেসে থাকেন, তাহলে আমিও খেজুর গাছকে ভালোবাসি। এতে আপনাদের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই।”

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি ঘুরে ফিরে খেজুর গাছের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ধানের শীষ দেখতে পাই। তাহলেই বুঝি- আমি জাতীয়তাবাদী নীতি ও আদর্শে বিশ্বাসী। আর যদি খেজুর গাছের রন্ধ্রে রন্ধ্রে ধানের শীষ দেখতে না পাই, তাহলে এখনও নিজেকে বিএনপির ভালো কর্মী বলতে পারি না।”

বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের জোট প্রসঙ্গে মনির কাসেমী বলেন, “আমরা জমিয়ত ও বিএনপি এখানে বসে বসে এক হইনি। এই জোট গঠন করেছিলেন ২০০১ সালে বেগম খালেদা জিয়া। সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা একসঙ্গে দেশের ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি, কারাবন্দী থেকেছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “২১ তারিখের পর যখন মার্কা পাবো, ইনশাআল্লাহ সেই মার্কা নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবো।”

তিনি আরও বলেন, “আজ আমরা এখানে দোয়া চাইতে ও দোয়া করতে এসেছি- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের রেখে যাওয়া আমানত, দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তিনি যেন দেশের দায়িত্ব নিয়ে আমাদের সহযোগিতায় দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিতে পারেন।”

এছাড়া বিএনপি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সবার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম সেন্টু (বহিষ্কৃত) প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট