1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নরসিংদীর মনোহরদী উপজেলার মুন্সিপুর গ্রামের ঢাকা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিন আহমেদ (২১), একই এলাকার জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন (২৮)।

আহত দুজন হলেন— প্রাইভেটকারের যাত্রী রাকিবুল ইসলাম (২৫) ও চালক জব্বার মিয়া (৪৫)।

জানা গেছে, ঢাকাগামী এক প্রাইভেটকারকে সিলেটগামী এক ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে আরও একজন মারা যান। আহত অন্যদের স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট