1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দাবিতে ডিসিকে স্মারকলিপি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দাবিতে ডিসিকে স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দায় নিহত স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের মহানগর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, নাসিক ২০ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, নিহত স্কুলছাত্রী আলিফার বাবা মোহাম্মদ আলীসহ সামাজিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বন্দর ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় মেধাবী স্কুলছাত্রী আলিফা আক্তারকে অত্যন্ত নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা হয়। একটি স্বাধীন ও সভ্য সমাজে একজন নিষ্পাপ শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জঘন্য হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের বিবেকবান মানুষের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আলিফার পরিবারের আর্তনাদ আজ আকাশ-বাতাস ভারী করে তুলেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ ধরনের অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠবে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো- হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতা ও সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে স্বল্পতম সময়ে বিচার সম্পন্ন। খুনিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করা। বন্দর এলাকাসহ পুরো জেলায় বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি ও টহল জোরদার।

স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। অন্যথায় নারায়ণগঞ্জের সচেতন জনগণ ও ছাত্রসমাজ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট