1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডেভিলহান্ট অভিযান: ফতুল্লায় হত্যা মামলায় জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ডেভিলহান্ট অভিযান: ফতুল্লায় হত্যা মামলায় জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্রদল নেতা রাকিব সহ বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার বিকেলে তাকে স্থানীয় জনতার সহায়তায় ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মেম্বার ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিক্সায় করে পালিয়ে যাওয়ার চেস্টা করে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার। এ সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যা সহ ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট