1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতার্তদের মাঝে “আমরা নারায়ণগঞ্জবাসী”র কম্বল বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

শীতার্তদের মাঝে “আমরা নারায়ণগঞ্জবাসী”র কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়াতে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর আলী আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসী সব সময় দুস্থ মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি কম্বল গ্রহণ করতে আসা শীতার্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু। সভাপতিম-লীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস আজাদ, কুতুবউদ্দিন আহম্মদ, হাজী রমজানুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, হাজী আব্দুস সাত্তার ভুট্টো।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেন, আনোয়ার হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খান, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, ক্রীড়া সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর কবির পোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট